1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হিলিতে হস্তান্তরের আগেই মাদ্রাসার ভবনের বিভিন্ন জায়গায় ফাটল, এলাকাবাসীর মধ্যে ক্ষোভ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

হিলিতে হস্তান্তরের আগেই মাদ্রাসার ভবনের বিভিন্ন জায়গায় ফাটল, এলাকাবাসীর মধ্যে ক্ষোভ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৩২ জন দেখেছেন
দিনাজপুরের হিলিতে হস্তান্তরের আগেই মাদ্রাসার ভবনের বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে ফাটল। মেঝে, প্রবেশমুখ ও বারান্দায় অর্ন্তরত ২০টি স্থানে ফাটল। দেয়ালে সামান্য চাপ দিলেই খসে পড়ছে পলেস্তারা। দরজা-জানালায় নিন্মমানের কাঠ ব্যবহারের অভিযোগও রয়েছে।
এ অবস্থায় নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। তাঁদের অভিযোগ, ঠিকাদার ও সংশ্লিষ্ট শিক্ষা প্রকৌশল বিভাগের যোগসাজশে নিন্মমানের কাজ করা হয়েছে। এ ঘটনায় ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে।

এদিকে  ঠিকাদার প্রতিনিধি অভিযোগটি অস্বিকার করে বলেন, যদি এমন কিছু ত্রুটি হয়ে থাকে তাহলে মেরামত করে দেওয়া হবে। তবে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষকে জানালে তিনি সাংবাদিকদের জানান এটিমধ্যে বিষয়টি নিয়ে ঠিকাদার প্রতিষ্টানকে বলা হয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দূর থেকে দেখলে মনে হবে আধুনিক নকশায় নির্মিত দৃষ্টিনন্দন একটি একাডেমিক ভবন। নতুন রং, আকর্ষণীয় নকশা আর সাজানো প্রবেশমুখে  যে কারও নজর কাড়বে। কিন্তু কাছে গেলেই দেখা মিলছে নানা নির্মাণত্রুটির। দিনাজপুরের হাকিমপুর উপজেলার ছাতনী রাউতারা জেএম ফাযিল মাদ্রাসার নবনির্মিত একতলা একাডেমিক ভবনে এমন চিত্র দেখা গেছে।

কয়েকজন এলাকাবাসী বলেন, সদ্য রং করা ভবনটির বাইরের অংশ বেশ আকর্ষণীয় হলেও ভেতরে ও প্রবেশমুখে রয়েছে নানা ত্রুটি। ভবনের প্রবেশমুখের মেঝে দেবে গিয়ে সেখানে ফাটল তৈরি হয়েছে। বারান্দার বিভিন্ন স্থানেও ফাটল দেখা গেছে। প্রতিটি কক্ষের দরজায় ফাটল রয়েছে। কয়েকটি দরজার কাঠ ভেঙে যাচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া মেঝেতে মোজাইকের কাজে পাথর ও সিমেন্টের পরিমাণ কম ব্যবহারের অভিযোগ করেছেন স্থানীয়রা।
তারা আরও অভিযোগ করে বলেন, দেয়ালের পলেস্তারা এতটাই দুর্বল যে সামান্য চাপেই তা খুলে পড়ছে। জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে ভবনটি নির্মাণের জন্য ১ কোটি ১৮ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়। দরপত্রে ৫ শতাংশ কম দরে ১ কোটি ১২ লাখ ৪২ হাজার ৭৭৫ টাকায় কাজটি পান ঠিকাদার মো. হাবিবুর রহমান। ২০২৩ সালের ৩০ নভেম্বর তাঁকে কার্যাদেশ দেওয়া হয়। কার্যাদেশ অনুযায়ী, একতলা একাডেমিক ভবনটির চারতলা ভিত্তি নির্মাণসহ স্যানিটারি, পানি সরবরাহ ও বিদ্যুতায়নের কাজ অন্তর্ভুক্ত ছিল।
কাজ শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল ১২ মাস। তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হয়নি। প্রায় দুই বছর পর চলতি মাসে নির্মাণকাজ শেষ করে ভবনটি হস্তাান্তরের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু হস্তান্তারের আগেই বিভিন্ন স্থানে ফাটল ও নির্মাণত্রুটি দেখা দেওয়ায় ভবনের স্থায়িত্ব ও নির্মাণকাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে।
একাধিক শিক্ষার্থী ও অভিভাবক অভিযোগ করে বলেন, ঠিকাদার ও শিক্ষা প্রকৌশল বিভাগের যোগসাজশে নিন্মমানের কাজ করা হয়েছে। ফলে তাঁদের গ্রামের এই মাদ্রাসায় একটি নতুন ভবন নির্মাণ ছিল দীর্ঘদিনের স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নের ভবনেই এখন ফাটল দেখা দিয়েছে। ঠিকাদার ও শিক্ষা প্রকৌশল বিভাগের দায়িত্বে অবহেলার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনায় দায়ীদের শাস্তির দাবি করেন তিনি।

ঠিকাদারের ব্যবস্থাপক উজ্জ্বল হোসেনের কাছে জানতে চাইলে তিনি ফাটলের বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, যদি এমন হয় তাহলে ফাটলগুলো আবার মেরামত করে দেওয়া হবে।

এ বিষয়ে বক্তব্য জানতে দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. বেলাল হোসেনের সঙ্গে কথা বললে তিনি জানান এতিমধ্যে বিষয়টি নিয়ে ঠিকাদার প্রতিষ্টানকে বলা হয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )