1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ক্যান্সার আক্রান্ত নাসিমার সবকিছু পুড়ে ছাই : সাহায্যের হাত বাড়ায়নি কেউই  | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

ক্যান্সার আক্রান্ত নাসিমার সবকিছু পুড়ে ছাই : সাহায্যের হাত বাড়ায়নি কেউই 

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ২৯ জন দেখেছেন
রংপুরের গঙ্গাচড়া উপজেলার চর বিনবিনা এলাকার খেটে খাওয়া প্রন্তিক মানুষের জীবনের গল্পটা বেশ কঠিন। নদী আর চরের সাথে লড়াই করেই প্রতিটি মানুষ তাদের জীবনের স্বপ্নকে সাঁজানোর চেষ্টায় ব্যস্ত।
জীবন যুদ্ধে লড়াই করা সেই মানুষগুলোর জীবনের গল্পকেও হার মানিয়েছে বিধবা নাসিমার জীবনালেখ্য।নদী আর প্রকৃতির  সাথে লড়াই করে বেঁচে থাকা এই নারী এখন জীবন যুদ্ধে পরাজিত এক সৈনিক।
বলছি কোলকোন্দ ইউনিয়নের  চর বিনবিনা এলাকার খাজা আলমের মেয়ে দুই সন্তানের জননী নাছিমা বেগমের কথা । স্বীমী রবিউল  ইসলাম পেশায় ছিলেন অটো চালক। সাত বছর আগে সড়ক দুর্ঘটনায় স্বামীকে হারিয়েছে জীবনে প্রথম খেই হারান নাসিমা। বিধবা হয়েও দুই সন্তানকে নিয়ে নিজের মতো করে বাঁচার স্বপ্ন দেখেছিলেন নাসিমা।অন্যের জমিতে কাজ করে সংসার ও সন্তানদের লেখা পড়ার খরচ চালাতেন তিনি।
কিন্তু বিধি বাম, নিজের অদম্য বাসনা আর ইচ্ছা শক্তিরও পরাজয় ঘটতে বসেছে শারিরীক অসুস্থতার কারণে। পিত্তথলীতে থাকা পাথর অস্ত্র পাচার  করে সরানো হলেও, তিন মাস ধরে ভুগছেন দুরারোগ্য মরণ ব্যাধি ক্যান্সারে। নিরুপায় হয়ে অসুস্থ মেয়কে নিজ বাড়িতে আনেন বৃদ্ধ বাবা খাজা আলম। পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি নাসিমার বৃদ্ধ বাবা।নাসিমার একমাত্র ভাই সবুজ মিয়াও জন্মগতভাবে বাক প্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন।
বর্তমানে নিজের চিকিৎসা, ছেলে – মেয়ের পড়া লেখার খরচ যোগানো যখন অনিশ্চিত, ঠিক তখনই বাবার বাড়িতে নিজের থাকার ঘরটিও গত ১৯/১১/২৬  তারিখ বিকেলে আগুনে পুঁড়ে যায় ।ঘরে থাকা সবকিছুই পুঁড়ে ছাই হয়ে গেছে।  বৃদ্ধ  মা ফরিদা বেগম অসুস্থ মেয়ে, নাতি -নাতনি, মানসিক ভারসাম্যহীন ছেলে এবং বৃদ্ধ স্বামীকে নিয়ে অথৈ সাগড়ে ভাসছেন। বয়সের ভাড়ে নুইয়ে পড়া খাজা আলম অসুস্থ মেয়ের চিকিৎসা,পরিবারের সকলের খাওয়া পরার খরচ যোগাতেই যখন হিমসিম খাচ্ছেন, তখন থাকার ঘরটি আগুনে পুঁড়ে যাওয়ায় পরিবারের সবাইকে নিয়ে পরেছেন চড়ম বিপদে। একটি মাত্র ঘরে, নাসিমা,তার বৃদ্ধ বাবা মা, ভাই সবুজ ও ছেলে – মেয়েকে নিয়ে সীমাহীন কষ্টে রাত কাটাচ্ছেন ।
কান্না জড়িত কণ্ঠে নাসিমা বলেন, আমি স্বামীকে হাড়িয়ে ছেলে মেয়েকে নিয়ে শত কষ্টেও বেঁচে থাকার স্বপ্ন থেকে পিছুপা হই নাই। কিন্তু ক্যান্সারে অসুস্থ হওয়ার পরে বাবার বাড়িতে থাকি। গত বুধবার থাকার একমাত্র ঘরটি পর্যন্ত আগুনে পুঁড়ে গেল। এখন পর্যন্ত সরকারি বেসরকারি কেউ কোন সাহায্যই পাই নাই।
বিনবিনা এলাকার সচেতন যুবক জুয়েল মিয়া বলেন,সামনে ইউপি নির্বাচন ঘিরে নিজেকে সমাজ সেবক ঘোষণা দেওয়া প্রার্থীর অভাব দেখি নাই। অথচ বিনবিনায় মানবেতর জীবনযাপন করা একটি পরিবারের পাশে কেউ দাঁড়ায়নি এটা পরিতাপের বিষয়।
একই এলাকার লবিব মিয়া বলেন, আমাদের চর এলাকার ভোট মূল্যবান, সবাই শুধু আসে ভোটের জন্য কিন্তু খাজা আলমের  পরিবারের পাশে কেউ না দাঁড়ানোর বিষয়টিতে প্রমাণিত হয়েছে সব জনসেবক আসে ভোটের জন্য। মন থেকে জনসেবার জন্য কেউ আসে না। কোলকোন্দ ইউনিয়নের ৫নং বিনবিনা এলাকার ইউপি সদস্য মনোয়ারুল ইসলাম বলেন, আমরা পরিষদের পক্ষ থেকে  আবেদন করেছি। আশা করি সরকারি সহায়তা পাবে।
অসহায় নাসিমার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার বলেন, বাড়ি পোড়ার বিষয়ে তথ্য পেয়েছি কিন্তু উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসে এখন পর্যন্ত কেউ আসে নি। আসলেই আমরা সাধ্য মতো সাহায্য করব। (অসুস্থ নাসিমার সাথে যোগাযোগের মোবাইল নাম্বার  ০১৩২৪০১৪৯২৮)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )