


দিনাজপুর-৫ আসনের পার্বতীপুর-ফুলবাড়ী এলাকার সাংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হক বলেন, প্রজন্ম থেকে প্রজন্ম স্বাধীনতা চলবে। ২৩-২৫ মার্চ যে সব ব্যক্তি জীবন দিয়েছেন তাদের শ্রদ্ধা জানাই। কেউ যদি মহান স্বাধীনতা মিথ্যা বলবে বা অন্যভাবে উপস্থাপন করবে এটা হবে না। আসুন আমরা সমৃদ্ধশালী বাংলাদেশ গড়বো। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিচালনা কমিটির আয়োজিত অনুষ্টানে বীরমুক্তিযোদ্ধাদের সংর্ধ্বনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ৪শ’ বীরমুক্তিযোদ্ধাদের সংর্ধ্বনা দেয়া হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিচালনা কমিটির আহবায়ক বীরমুক্তিযোদ্ধা সাইদুর রহমানের সভাপত্বিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: সাদ্দাম হোসেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মাহমুদ হুসাইন রাজু, পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) আ: ওয়াদুদ, পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) জুলফিকার আলী, সাবেক কমান্ডার রিয়াজ মাহমুদ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিচালনা কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা লুৎফর রহমান প্রমুখ। এছাড়াও উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংর্ধ্বনা, কুচকাওয়াজ অনুষ্ঠাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।