1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
১২ ঘন্টা পর ডিপো থেকে ৮ জেলায় জ্বালানী সরবরাহ শুরু | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

১২ ঘন্টা পর ডিপো থেকে ৮ জেলায় জ্বালানী সরবরাহ শুরু

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর)
  • আপলোডের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৬৬ জন দেখেছেন

জেল হাজতে আটক শ্রমিকদের সোমবারের মধ্য মুক্তি দেওয়ার আশ্বাসের প্রেক্ষিতে ১২ ঘন্টা পর রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন। গতকাল রবিবার সন্ধ্যা ৬টার দিকে তারা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন। রবিবার রাত ৮টা থেকে উত্তরাঞ্চলের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহের বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মাহমুদ হুসাইন রাজু। এর আগে, পার্বতীপুর উপজেলা প্রশাসনের সাথে শ্রমিক নেতৃবৃন্ধের এক ফলপ্রসু আলোচনা অনুষ্ঠিত হয়।

পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মাহমুদ হুসাইন রাজু ও পুলিশ প্রশাসনের পক্ষে ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নব কুমার বিশ্বাস শ্রমিক নেতৃবৃন্ধকে আশস্থ করায় তারা কর্মবিরতি প্রত্যাহার করেন। আলোচনা সভায় পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) আব্দুল ওয়াদুদ, রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান (আতু), সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জ্বালানী তেল পরিবহনের কাজে নিয়োজিত ট্যাংকলরীর চালকসহ তিন শ্রমিককে ভ্রাম্যমাণ আদালত জেল জরিমানা করার প্রতিবাদে ও জেল হাজতে পাঠানো শ্রমিকদের অবিলম্বে মুক্তির দাবিতে রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করে। সকাল ৮টা থেকে পার্বতীপুরের রেলহেড অয়েল ডিপো থেকে সকল ধরনের জ্বালানী তেল উত্তোলন বন্ধ রেখে ট্যাংকলরী শ্রমিকরা আন্দোলন কর্মসূচিতে নামে।

এ কর্মসূচির সাথে একাত্বতা ঘোষনা করছেন দিনাজপুর জেলা পেট্রোল পাম্প মালিক সমিতি। এর ফলে রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানী তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে। গত শনিবার (২৮ মার্চ) রাতে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো (যমুনা অয়েল কোম্পানী) থেকে জ্বালানী তেল (ডিজেল, পেট্রোল) নিয়ে নীলফামারীর যাচ্ছিল। নীলফামারী জেলা শহরের জেল রোড এলাকায় তেলবাহী লরীতে যান্ত্রিকত্রুটি দেখা দেয়। গাড়ীর কেবিন খুলে চালক শ্রী কৃষ্ণ এবং তার সহকারি (হেলপার) ইশতিয়াক ওরফে রিফাত গাড়ী মেরামতের কাজ করছিলো। এসময় নীলফামারী জেলার এনডিসি (নেজারত ডেপুটি কালেক্টর) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিয়াজ ভূঁইয়া ওই পথ দিয়ে যাওয়ার সময় রাস্তায় তেলবাহি লরি দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি লরী সার্চ করে লরির কেবিনে থাকা দুটি জারকিনে (ক্যান) মোট ১৩ লিটার (১০ লিটার পেট্রোল ও ৩ লিটার ডিজেল) জ্বালানী তেল পান।

১৩ লিটার তেল অবৈধভাবে পাচারের অভিযোগে ম্যানেজার একরামুল হক, চালক শ্রী কৃষ্ণ এবং চালক সহকারি রিফাতকে ৬ মাসের কারাদণ্ড ও তিন জনকে মোট ১ লাখ টাকা জরিমানা করেন। পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মাহমুদ হুসাইন রাজু বলেন, শ্রমিকরা সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে কর্মসূচি প্রত্যাহার করেছে। রবিবার রাত ৮টা থেকে উত্তরাঞ্চলের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ শুরু হয়েছে। সোমবার সকাল থেকে পুরোদমে পার্বতীপুর রেলওয়ে অয়েল হেড ডিপোর কার্যক্রমম শুরু হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )