1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পার্বতীপুরে গৃহবধুর আত্মহত্যা | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

পার্বতীপুরে গৃহবধুর আত্মহত্যা

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৭২ জন দেখেছেন

রোগ যন্ত্রনা সহ্য করতে না পেরে দিনাজপুরের পার্বতীপুরে তহুরা বেগম (৫৬) নামে গৃহবধু এক আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে, রবিবার দুপুরে বাড়ীর সবার অজান্তে নিজ বাসগৃহের বাঁশের আড়া’য় লাইলনের রশির ফাঁসে ঝুলে আত্মহত্যা করেন। তার মৃত্যুতে পুলিশ বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা করেছে। পরিবার সুত্র জানায়, দীর্ঘ রোগভোগের যন্ত্রনা সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

তহুরা নিহত তহুরা বেগম উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ছোট হরিপুর নয়াপাড়া গ্রামের দিন মজুর শুকুর আলীর স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানায়, মৃত তহুরা বেগম দীর্ঘ যাবৎ ডায়াবেটিস ও কিডনী রোগে ভুগছিলেন।

তার দিনমজুর স্বামী ও ২ ছেলের যৎ সামান্য আয়ে ভরণপোষণ ও চিকিৎসার ব্যয় নির্বাহ করা সম্ভব হচ্ছিল না। এতে রোগ যন্ত্রনা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেঁচে নেয় বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছেন। পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )