1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৪৪ জন দেখেছেন

দিনাজপুরের পার্বতীপুরে অবৈধভাবে দোকানে মজুত করে রাখা ১২শ’ লিটার পেট্টোল জ্বালানি তেল জব্দ করেছে নীলফামারী সিপিসি-২ র‌্যাব-১৩ এবং পার্বতীপুর উপজেলা প্রশাসন। এ ঘটনায় দোকান মালিক রায়হানুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার বিকেলে পার্বতীপুর শহরের গুলপাড়া মহল্লায় এ অভিযান পরিচালনা করে নীলফামারী সিপিসি-২ র‌্যাব-১৩ এবং পার্বতীপুর উপজেলা প্রশাসন। রায়হানুল ইসলাম পার্বতীপুর শহরের হুগলীপাড়া মহল্লার আনোয়ারুল হকের ছেলে। নীলফামারী সিপিসি-২ র‌্যাব-১৩ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার আশরাফুল কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর শহরের একটি দোকানে অভিযান পরিচালনা করা হয়।

দোকানের ভেতরে ৫টি ড্রামে ও ৫টি জারকিনে জ্বালানি তেল মজুত করে রাখা হয়। পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সাদ্দাম হোসেন বলেন, একটি দোকানে অবৈধভাবে মজুত করে রাখা ১২০০ লিটার পেট্রোল পাওয়া যায়। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সে দাম বৃদ্ধি হলে এসব জ্বালানি বিক্রি করার উদ্দেশ্য মজুত করে আসছিলেন। জ্বালানি সংকট নিরসনে এমন অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )