1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পার্বতীপুরে ব্যাটারী চালিত ভ্যান ও রিক্সা শ্রমিক ইউনিয়নের মে দিবসের শোভাযাত্রা | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

পার্বতীপুরে ব্যাটারী চালিত ভ্যান ও রিক্সা শ্রমিক ইউনিয়নের মে দিবসের শোভাযাত্রা

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১৮ জন দেখেছেন

দিনাজপুরের পার্বতীপুরে মহান আন্তর্জাতিক মে দিবস পালন করেছে পার্বতীপুর উপজেলা ব্যাটারী চালিত ভ্যান ও রিক্সা শ্রমিক ইউনিয়ন। আজ শুক্রবার (১ মে) পার্বতীপুর পৌর কমিউনিটি সেন্টারে মহান মে দিবস উদযাপন উপলক্ষ্যে শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় পার্বতীপুর পৌর কমিউনিটি সেন্টার থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পুনরায় সাবেক শহীদ ময়দানে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠিত সমাবেশ বক্তব্য রাখেন, পার্বতীপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রশিদ সংগ্রাম, পার্বতীপুর উপজেলা ব্যাটারি চালিত ভ্যান ও রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক  ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মিজানুর রহমান সিয়াম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান ও পার্বতীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিশিষ্ট ঠিকাদার মো. হান্নান আশরাফী প্রিন্স ও পৌর যুবদলের আহবায়ক রবিউল ইসলাম বাবু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )