1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে এলসিএস সদস্যের মাঝে লভ্যাংশ বিতরণ | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

ভূরুঙ্গামারীতে এলসিএস সদস্যের মাঝে লভ্যাংশ বিতরণ

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ২৬ জন দেখেছেন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝঁকিপূর্ণ জনগোষ্ঠির সহনশীলতা বৃদ্ধি (প্রভাতী) প্রকল্পের আওতায় এলসিএস সদস্যদের মাঝে লভ্যাংশ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) এলজিইডি ভূরুঙ্গামারীর বাস্তবায়নে উপজেলা পরিষদ হলরুমে উপজেলার বলদিয়া ইউনিয়নের শাহীবাজার এলসিএস সদস‍্যদের মধ‍্যে লভ্যাংশ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫ কুড়িগ্রাম ১ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। এ সময় উপকারভোগী ৬৮ জনের মাঝে ৭ লক্ষ ৬০হাজার ১শ ৮৮ টাকা বিতরন করা হয়।

উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন লাইভলিহুড স্পেশালিস্ট মাকসুদুর রহমান,এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জুবায়ের আবেদিন।

উপস্থিত ছিলেন , প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক, প্রভাতী প্রকল্পের মনিটরিং অফিসার রোস্তম আলী, এলজিইডি হিসাব সহকারী সাজ্জাদুর ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )