1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ২১ জন দেখেছেন

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় চোরাই প্রসাধনী সামগ্রী ও বাসুমতি চাল জব্দ করা হয়েছে। শনিবার (১৬ মে) ভুরুঙ্গামারী -কচাকাটা সার্কলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুনের নেতৃত্বে ভুরুঙ্গামারী থানা পুলিশের একটি দল মহিলা ডিগ্রি কলেজের পেছনের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।

এই অভিযানে জব্দ করা হয় বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী এবং প্রায় ৩০০ কেজি ভারতীয় বাসুমতি চাল।

পুলিশ জানিয়েছে, ভূরুঙ্গামারী মহিলা ডিগ্রি কলেজের পিছনে মৃত লোকমান হোসেনের পুত্র আজাদ আলী মন্ডল ও চায়না বেগম দম্পতির  বাসাটি ভাড়া নিয়ে  দীর্ঘদিন ধরে ভারতীয় প্রসাধনী ও বাসুমতি চাল মজুদ এবং বিপণন করে আসছিল। চক্রটি কুড়িগ্রাম সদরকে কেন্দ্র করে পরিচালিত হলেও ভুরুঙ্গামারী থানার ভোটহাট ও কচাকাটা থানার মাদারগঞ্জ এবং নারায়ণপুর সীমান্ত এলাকা ব্যবহার করে এসব পণ্য অবৈধভাবে দেশে এনে বিভিন্ন স্থানে সরবরাহ করতো।

দীর্ঘদিন পুলিশের নজরদারির পর গোপন তথ্যের ভিত্তিতে শনিবার এই অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে জব্দ হওয়া পণ্যের বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে জানিয়েছে পুলিশ।

ভুরুঙ্গামারী সার্কেলের এএসপি মোঃ মুনতাসির মামুন মুন বলেন, “আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক সিন্ডিকেট সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এসব অপতৎপরতা প্রতিরোধে ভুরুঙ্গামারী সার্কেলের অধীন থানাগুলোতে নিয়মিত সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে।”

তিনি আরও জানান, বাড়ির মালিকের কাছ থেকে চোরাকারবারি চক্রের সঙ্গে মুলহোতা শান্ত মিয়াসহ সংশ্লিষ্টদের  তথ্য সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ অনুযায়ী নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )