1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে ১৪ কেজি  গাঁজাসহ ২ কারবারি আটক  | দৈনিক সকালের বাণী
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

ভূরুঙ্গামারীতে ১৪ কেজি  গাঁজাসহ ২ কারবারি আটক 

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ২৩ জন দেখেছেন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অটোভ্যানের সিটের নিচ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় গাঁজা বহনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক দুজন হলেন উপজেলার পাথরডুবি ইউনিয়নের মজিবর হোসেনের ছেলে গোলাপ হোসেন (৩২) ও আব্দুর রহিমের ছেলে সিরাজুল ইসলাম (২৩)।
সোমবার দুপুরে উপজেলার জামতলা মোড় থেকে এসব মালামাল সহ তাদেরকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন ভূরুঙ্গামারী-কচাকাটা পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন।

পুলিশ জানিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাথরডুবি ইউনিয়নের থানাঘাট এলাকা থেকে আসা একটি অটোরিকশাচালিত ভ্যানে তল্লাশি চালিয়ে সিটের নিচে রাখা তিনটি লাল প্যাকেটে মোড়ানো ১৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, পাথরডুবি ইউনিয়ন গাঁজা চোরাচালানের অন্যতম রুট হিসেবে পরিচিত। এ কারণে ওই এলাকায় নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাঁজা উদ্ধার ও দুইজনকে আটক করা হয়েছে।তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )