1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বোচাগঞ্জে অনুদান, হুইলচেয়ার ও পুনর্বাসন সহায়তা বিতরণ | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

বোচাগঞ্জে অনুদান, হুইলচেয়ার ও পুনর্বাসন সহায়তা বিতরণ

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ২৮ জন দেখেছেন
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এককালীন অনুদানের চেক, হুইলচেয়ার, খাদ্যসামগ্রী ও পুনর্বাসন সহায়তা বিতরণ করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি, বেসরকারি এতিমখানার ক্যাপিটেশন গ্র্যান্ট, প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার এবং ক্ষুদ্র জাতিসত্তার পরিবারপ্রধান ও মেধাবী অসচ্ছল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়। এছাড়া অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী এবং পুনর্বাসনের অংশ হিসেবে ছাগল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। সভাপতিত্ব করেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা  মারুফ হাসান।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি  আবুল কাশেম, সাধারণ সম্পাদক  শফিকুল আলম, ৩ নম্বর মুর্শিদহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  ওয়াক্কাস কাঞ্চন,উপজেলা যুবদল নেতা  রায়হান রুবেলসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তার আওতায় এনে আত্মনির্ভরশীল করে তোলাই সরকারের এ কর্মসূচির মূল লক্ষ্য। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )