


“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), তেঁতুলিয়ার যৌথ উদ্যোগে আলোচনা সভা, গাছের চারা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান মাসুদ আল করিম সরকার এবং সহ-সভাপতি মাহবুব রশীদ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু জাফর হাওলাদার, উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন, উপ-পল্লী উন্নয়ন কর্মকর্তা আরমান ওয়াহিদ আনসারী এবং উপ-আইসিটি অফিসার নবীউল করিম সরকার।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্থানীয় এমপি প্রতিনিধি তাজউদ্দীন আহমেদ। আলোচনা সভা শেষে বিআরডিবির বিভিন্ন সমবায় দলের পকারভোগীদের মাঝে ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়।