1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে গ্রীনহাউজ পদ্ধতিতে গাঁজা চাষ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

অর্ধশতাধিক গাছ উদ্ধার: ভূরুঙ্গামারীতে গ্রীনহাউজ পদ্ধতিতে গাঁজা চাষ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২৫ জন দেখেছেন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি সুপারির বাগানে গ্রীনহাউজ পদ্ধতিতে গাঁজা চাষের অভিযোগে অভিযান চালিয়ে অর্ধশতাধিক গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৯জুলাই) উপজেলার পাথরডুবি ইউনিয়নের সীমান্তবর্তী দক্ষিণ বাঁশজানি গ্রামে একটি সুপারি বাগানে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে এই গাঁজা গাছ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী-কচাকাটা  সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানার পুলিশের একটি দল দক্ষিণ বাঁশজানি গ্রামের একটি সুপারির বাগানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে ওই বাগান থেকে অর্ধ শতাধিক গাঁজার গাছ ও গাছ পরিচর্যার জন্য নির্মিত বিশেষ তাপ ও বৃষ্টি প্রতিরোধী বেষ্টনী জব্দ করেছে পুলিশ।

স্থানীয়দের অভিযোগ ওই এলাকার চিহ্নিত মাদক কারবারি মো. জামাল উদ্দিন (৫০) ও তার ছেলে মোঃ রুবেল হোসেন (২৫) দীর্ঘদিন থেকে তাপ ও বৃষ্টি প্রতিরোধী তারজালি বেষ্টনী তৈরি করে (গ্রীনহাউজ পদ্ধতি) ছোট-বড় আকারের গাঁজা গাছের চাষ করে আসছিল।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “সীমান্তবর্তী এলাকার মাদক কারবারিরা ভারতীয় গাঁজার বিকল্প বাজার তৈরির লক্ষ্যে নিজেরাই গাঁজা চাষের চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )