1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে শুরু হয়েছে আমন ধানের চাষাবাদ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

ফুলবাড়ীতে শুরু হয়েছে আমন ধানের চাষাবাদ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৩৬ জন দেখেছেন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে চলতি মৌসুমে আমন ধানের চাষাবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। প্রখর রোদ ও ভ্যাপসা গরমকে উপেক্ষা করে উপজেলার বিভিন্ন এলাকার প্রান্তিক কৃষকরা ইতোমধ্যে আমন ধানের চারা রোপণ শুরু করেছেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১১ হাজার ৩৫০ হেক্টর জমিতে আমন ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
অনুকূল আবহাওয়া ও প্রয়োজনীয় প্রস্তুতি থাকায় কৃষকরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে মাঠে নেমেছেন। কোন কৃষক আমন ধানের জমি চাষাবাদের প্রস্তুত করছে। অনেকে কমোড় বেঁধে আমন ধান রোপণে ব্যস্ত সময় পাড় করছেন।
গত কয়েক দিনের মধ্যেই উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ১৫০ থেকে ২০০ হেক্টর জমিতে আমনের চারা রোপণ সম্পন্ন হয়েছে। প্রতিদিনই নতুন নতুন জমিতে রোপণ কার্যক্রম চলছে এবং ধীরে ধীরে এ পরিধি বাড়ছে।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃষ্টিপাত ও সেচ সুবিধার ওপর নির্ভর করে তারা দ্রুত চারা রোপণের কাজ শেষ করতে চান। তবে তীব্র গরম ও প্রখর রোদেও কৃষকদের কর্মচাঞ্চল্যে ভাটা পড়েনি।
কুরুষাফেরুষা এলাকার কৃষক সিদ্দিক খন্দকার জানান, গত দুই দিনেই চার বিঘা জমিতে আমন ধান রোপণ সম্পুর্ণ করা হয়েছে। তিনি দুই বিঘা বৃষ্টির পানি আর দুই বিঘা সেচের পানি দিয়ে চাষাবাদ করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মোছা : নিলুফা ইয়াছমিন জানান, কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা প্রদান করা হচ্ছে। নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে মাঠ পর্যায়ের কর্মকর্তারা সার্বক্ষণিকভাবে কৃষকদের সঙ্গে কাজ করছেন। আশা করছি, অনুকূল আবহাওয়া বজায় থাকলে চলতি মৌসুমে আমন রোপণ সম্পুর্ণ হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )