1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বোচাগঞ্জে দুই মাদক কারবারি গ্রেপ্তার | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

বোচাগঞ্জে দুই মাদক কারবারি গ্রেপ্তার

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১২ জন দেখেছেন
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার জালিহোর এলাকায় অভিযান চালিয়ে ২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই  মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৩টা ১৫ মিনিটে বোচাগঞ্জ থানার এসআই (নিঃ) শামীম আক্তার সরকার সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ৬ নম্বর রনগাঁও ইউনিয়নের জালিহোর এলাকায় ললিত দেব শর্মার বসতবাড়ির সামনে কাঁচা রাস্তার ওপর অভিযান চালান। এ সময় মিলন দেবশর্মা (৩৫) ও মাখন চন্দ্র দেবশর্মা (৩৪)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা জালিহোর গ্রামের ললিত দেব শর্মার ছেলে।
 পুলিশ জানায়, তাদের হেফাজত থেকে ২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর মোট ওজন ৫ দশমিক ৪০ গ্রাম। প্রতিটি ট্যাবলেটের আনুমানিক মূল্য ৩০০ টাকা হিসেবে জব্দকৃত মাদকের মোট মূল্য প্রায় ৬ হাজার টাকা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় বোচাগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলার এফআইআর নং-১৬ ও জিআর নং-৮২; উভয়ের তারিখ ৩০ জুলাই ২০২৬।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )