1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
আমি নিজেও জানি না কীভাবে সব হয়ে গেছে : মোশাররফ করিম | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

আমি নিজেও জানি না কীভাবে সব হয়ে গেছে : মোশাররফ করিম

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১১ জন দেখেছেন
টেলিভিশন নাটক, সিনেমা ও ওটিটি তিন মাধ্যমেই সমান জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয় করেছেন তিনি। অসংখ্য দর্শকপ্রিয় চরিত্র উপহার দিয়েছেন, পেয়েছেন প্রশংসা ও স্বীকৃতি। অথচ নিজের সাফল্যের পেছনে কোনো নির্দিষ্ট পরিকল্পনা বা হিসাবের কথা বলতে রাজি নন এই অভিনেতা। বরং তার ভাষায়, তিনি কখনোই খুব গুছিয়ে চলা মানুষ ছিলেন না।

সম্প্রতি গাজীপুরের পুবাইলে একসঙ্গে দুটি নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন মোশাররফ করিম। একই লোকেশনে পাশাপাশি দুটি ইউনিটের কাজ চলছিল। একদিকে শামীম জামান পরিচালিত পারিবারিক ধারাবাহিক ‘এক পাতিলের সংসার’, অন্যদিকে নির্মাতা মহিন খানের রচনা ও পরিচালনায় এক ঘণ্টার বিশেষ নাটক ‘সুবিধাবাদী’। দুটি নাটকের দৃশ্য ধারণের ফাঁকেই কথা বলেন তিনি।

আলাপচারিতায় উঠে আসে তার অভিনয়জীবনের নানা অভিজ্ঞতা, বর্তমান নাটকের ধারা, সামাজিক দায়বদ্ধতা এবং নতুন কাজের প্রসঙ্গ। এদিন মোশাররফ করিম মূলত মহিন খানের ‘সুবিধাবাদী’ নাটকের শুটিং করছিলেন। নাটকটিতে তার সঙ্গে অভিনয় করছেন হিমি, শিরীন বকুলসহ আরও কয়েকজন শিল্পী। নিজের নতুন কাজ প্রসঙ্গে তিনি বলেন, ‘আজকে যে সেটে আছি, এ নাটকের নাম ‘সুবিধাবাদী’। এর রচনা ও পরিচালনা মহিন খানের। খুব ভালো গল্পের এক ঘণ্টার নাটক। আমি আছি, হিমি আছে, শিরীন আপা আছেন, আরও অনেকেই আছেন। আমরা একসঙ্গে কাজ করছি। আশা করি দর্শক কাজটি উপভোগ করবেন।’

বর্তমান সময়ের নাটকে সামাজিক দায়বদ্ধতা নিয়ে নিজের ভাবনাও তুলে ধরেন এই অভিনেতা। তার মতে, শিল্পের দায়িত্ব শুধু বার্তা দেওয়া নয়, দর্শককে আনন্দ দেওয়াও সমান গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা আর্টে নানাভাবে হতে পারে। আমি যদি এমন একটা কমেডি নাটক করি, যেখানে কোনো সরাসরি বার্তা নেই, কিন্তু সেটা দেখে একজন মানুষ আনন্দ পেল, মানসিকভাবে হালকা হলো, সেটাও বড় দায়িত্ব পালন। আনন্দ দেওয়াটাও এক ধরনের চিকিৎসা।’

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )