1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে | দৈনিক সকালের বাণী
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৪ জন দেখেছেন
চেক ডিজঅনার মামলায় লোকসংগীত শিল্পী , সুরকার ও সংগীত পরিচালক মুজিব পরদেশীকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট)  ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন।


‎২০২২ সালে ইদ্রিস আলী বিশ্বাস নামে এক ব্যক্তি  মাগুরার আদালতে মুজিব পরদেশীর বিরুদ্ধে দশ লাখ টাকার চেক ডিজঅনারের অভিযোগে মামলা করেন। মামলায় ২০২৩ সালের ১৫ মার্চ মাগুরার দ্বিতীয় যুগ্ম দায়রা জজ মুহাম্মদ আনোয়ার ছাদাত এক বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা অর্থদণ্ড করেন মুজিব পরদেশীকে।

‎অভিযুক্ত পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আদালতের আদেশে সোমবার উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

‎প্রসিকিউশন বিভাগের আইনজীবী এসআই হেলাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, পুলিশ আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে মুজিব পরদেশীর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। বাদীপক্ষের আইনজীবী সফিকুল ইসলাম জামিনের বিরোধিতা করেন।

‎বাদীপক্ষের আইনজীবী বলেন, মামলার বিষয়ে অবগত থাকলেও তিনি পলাতক ছিলেন। সোমবার পুলিশ তাকে গ্রেফতার করেছে। আসামিকে জামিন দিলে বাদীর ক্ষতি। সে জন্য তার জামিন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর প্রার্থণা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )