1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
মমকে নিয়ে মন্তব্যে বিতর্ক, মুখ খুললেন ডলি জহুর | দৈনিক সকালের বাণী
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

মমকে নিয়ে মন্তব্যে বিতর্ক, মুখ খুললেন ডলি জহুর

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১৮ জন দেখেছেন

অভিনেত্রী জাকিয়া বারী মমকে নিয়ে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন বরেণ্য অভিনেত্রী ডলি জহুর। অনেকেই তার বক্তব্যকে বর্ণবৈষম্যমূলক বলে আখ্যা দিলেও এ অভিযোগ পুরোপুরি নাকচ করে দিয়েছেন তিনি। ডলির ভাষ্য, কাউকে হেয় করা নয়, বরং স্নেহ ও ভালোবাসা থেকেই কথাটি বলেছিলেন।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে মমের অভিনয়ের প্রশংসা করতে গিয়ে তাকে ‘ব্ল্যাক ডায়মন্ড’ বলে উল্লেখ করেন ডলি জহুর। এরপরই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক শুরু হয়। অনেকেই তার মন্তব্যকে নেতিবাচকভাবে ব্যাখ্যা করেন।

বিষয়টি নিয়ে গণমাধ্যমে মুখ খুলে ডলি জহুর বলেন, শিল্পীরা আমার পরিবারের মানুষ, সন্তানের মতো। শুটিং ইউনিট আর মিডিয়ার মানুষদের ছাড়া আমি চলতেই পারি না। তাই তাদের সঙ্গে সবসময়ই হাসি-ঠাট্টা করি, ভালোবেসে কথা বলি। সেদিনও মমের অভিনয়ের প্রশংসা করতে গিয়ে নিজের সন্তানের মতো আদর করেই কথাটি বলেছিলাম। মম জানে আমি তাকে কতটা স্নেহ করি। আমি তো তাকে “ব্ল্যাক ডায়মন্ড” বলেই ডাকি। তার দাবি, বিদেশে অবস্থানরত এক তরুণীর একটি পোস্ট থেকেই বিষয়টি ভিন্নভাবে উপস্থাপিত হয় এবং পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ডলি বলেন, এখন মানুষ ভালো কিছুর চেয়ে নেতিবাচক বিষয়েই বেশি আগ্রহী। ভাইরাল হওয়ার জন্য অনেকেই না বুঝেই মন্তব্য করেন। প্রায় ৫০ বছরের ক্যারিয়ারের পর এসে মানুষ এত সংকীর্ণভাবে বিষয়টি দেখবে, সত্যিই ভাবিনি। এতে খুব কষ্ট পেয়েছি। এই বিতর্কে তার পরিবারের সদস্যদেরও টেনে আনা হচ্ছে বলে অভিযোগ করেন বরেণ্য এই অভিনেত্রী। বিশেষ করে ছেলের স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

তার ভাষায়, সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি আমার ছেলের বউকে নিয়ে কথা বলায়। সে মিডিয়ার কেউ নয়, নাটকও দেখে না। অত্যন্ত ভদ্র, পর্দাশীল ও ধর্মপ্রাণ পরিবারের একটি মেয়ে। আমি সাধারণত সামাজিক যোগাযোগমাধ্যমে কারও মন্তব্যের উত্তর দিই না। কিন্তু এবার রাগ সামলাতে না পেরে জবাব দিতে হয়েছে।
সমালোচনার পর নিজের বক্তব্য নিয়ে কোনো অনুশোচনা আছে কি না-এমন প্রশ্নের জবাবে ডলি জহুর স্পষ্ট ভাষায় বলেন, একেবারেই মনে হচ্ছে না যে আমি কোনো অন্যায় কথা বলেছি। আমার নিয়ত খারাপ ছিল না। আপনজনদের সঙ্গে বাস্তবে যেভাবে ঠাট্টার ছলে কথা বলি, এটাও তেমনই ছিল। সাংবাদিকদের সামনেও স্বাভাবিকভাবে হেসে কথাটি বলেছি। তাই এখানে ভুল স্বীকার বা বক্তব্য সংশোধনের মতো কিছু হয়েছে বলে মনে করি না।

সমালোচকদের উদ্দেশে তিনি আরও বলেন, যারা অন্যের সমালোচনা করেন বা মানুষকে ছোট করে কথা বলেন, তারা নিজেদের মানসিকতারই পরিচয় দেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ জীবনে অনেক সম্মান পেয়েছি, কিন্তু কখনো অহংকার করিনি। আমার কাছে দর্শকের ভালোবাসাই সবচেয়ে বড় অর্জন। সেই দর্শকেরাই যখন না বুঝে এমন মন্তব্য করেন, তখন কষ্ট তো লাগেই।
ডলি জহুর জানান, এ ঘটনায় তার সহকর্মী ও স্নেহের জুনিয়র শিল্পীরাও তাকে অযথা সমালোচনায় গুরুত্ব না দেওয়ার পরামর্শ দিয়েছেন। তাদের ভাষায়, ভিত্তিহীন মন্তব্যের জবাব না দেওয়াই শ্রেয়। অভিনেত্রীও এখন সেই পরামর্শ মেনেই বিতর্কের ইতি টানতে চান।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )