1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ব্যাকলেস গাউনে মিমের গ্ল্যামার | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

ব্যাকলেস গাউনে মিমের গ্ল্যামার

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৬০ জন দেখেছেন

গাঢ় নীল সিল্কের ব্যাকলেস গাউন, একরাশ ঢেউখেলানো চুল আর চোখে আত্মবিশ্বাস; সামাজিক মাধ্যমে বিদ্যা সিনহা মিমের নতুন এই বোল্ড অবতার মুহূর্তেই আলোচনায়। রোববার দুপুরে নিজের ফেসবুক পেজে একগুচ্ছ নতুন ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ‘ওন দ্য লুক, ওন দ্য মোমেন্ট’। বোঝাতে চেয়েছেন, লুক ও মুহূর্তটাকে নিজের করে নিচ্ছেন তিনি।

ছবিগুলোতে মিমকে দেখা গেছে এক নতুন রূপে। স্টুডিওর আলো-আঁধারির আবহে রীতিমতো দ্যুতি ছড়াচ্ছেন। নজর কেড়েছে তার ব্যাকলেস ডিজাইনের পোশাকের চিকন স্ট্র্যাপ; যা তাকে দিয়েছে একেবারে হলিউড ধাঁচের লুক।

মিমের মেকআপেও রয়েছে আভিজাত্যের ছোঁয়া। স্মোকি আই, পিঙ্কিশ-ন্যুড লিপস্টিক আর একপাশে এলিয়ে দেওয়া হালকা কোঁকড়ানো চুল তাকে করেছে আরও আকর্ষণীয়।

কখনো লাগেজে বসে ক্যামেরার দিকে সরাসরি তীক্ষ্ণ চাহনি, কখনো ব্যাকলেস পোশাকে পেছনের ভঙ্গি, আবার কখনো ক্লোজ-আপে রহস্যময় রূপ—প্রতিটি ফ্রেমে তিনি গ্ল্যামার ফুটিয়ে তুলেছেন। মিমের এই বোল্ড লুকে মুগ্ধ সবাই তা বলার বাকি রাখে না। মুহূর্তের মধ্যেই ছবিতে প্রতিক্রিয়া আর মন্তব্যের বন্যা বয়ে গেছে। ভক্তদের প্রতিক্রিয়া দেখলে বোঝাই যায়, প্রিয় তারকার এমন গ্ল্যামারাস রূপ তারা বেশ উপভোগ করছেন।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )