1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
অভিনয় ছেড়ে ধর্মকর্মে মন দিয়েছেন অভিনেতা হাসান মাসুদ | দৈনিক সকালের বাণী
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

অভিনয় ছেড়ে ধর্মকর্মে মন দিয়েছেন অভিনেতা হাসান মাসুদ

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৬ জন দেখেছেন

একসময় নিয়মিত অভিনয় করলেও দীর্ঘদিন ধরে অভিনয় থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন অভিনেতা, পরিচালক ও লেখক হাসান মাসুদ। বর্তমানে বেছে বেছে বিজ্ঞাপনে কাজ করলেও নাটক কিংবা সিনেমায় তাকে আর নিয়মিত দেখা যায় না। কেন অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন, সম্প্রতি সে কারণ জানিয়েছেন এই অভিনেতা।

সম্প্রতি সময় টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের বর্তমান জীবনযাপন ও অভিনয় থেকে দূরে থাকার কারণ নিয়ে কথা বলেছেন হাসান মাসুদ। তিনি জানান, জীবনে পরিবর্তন আসার পর থেকেই নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছেন। ধর্মীয় ভাবনাও এখন তার জীবনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। হাসান মাসুদ বলেন, আমি নিজেকে আসলে একটু গুটিয়ে নিয়েছি। আমি এখন আর অভিনয় করি না। একটা পরিবর্তন এসেছে আমার জীবনে। সেই কারণেই এখন শুধুমাত্র বিজ্ঞাপনের কাজ পেলে করি, না হলে করি না। একটু ভাববাদী হয়ে গিয়েছি। মানে ধার্মিক হয়ে গিয়েছি।

তবে অভিনয়, সাংবাদিকতা ও সংগীতের দীর্ঘ পথ পেরিয়ে বর্তমানে জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন হাসান মাসুদ। নিয়মিত অভিনয় থেকে দূরে থাকলেও বেছে বেছে বিজ্ঞাপনে কাজ করছেন। পাশাপাশি ধর্মীয় ভাবনা ও আত্মঅনুসন্ধানেই এখন বেশি মনোযোগী এই অভিনেতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )