1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
তেঁতুলিয়ায় আনসার ও ভিডিপি’র ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শুরু | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

তেঁতুলিয়ায় আনসার ও ভিডিপি’র ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শুরু

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১১ জন দেখেছেন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ৩ নং তেতুলিয়া ইউনিয়নে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) আয়োজনে পুরুষ ও মহিলা সদস্যদের ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ গত (১৬ আগষ্ট) শুরু হয়েছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক উন্নয়ন এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

মঙ্গলবার সকালে আজীজ নগড় দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ আয়োজনের ৩য় দিনের চলমান প্রশিক্ষণে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদের নির্বাহী প্রধান অঞ্জন কুমার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলার আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ ফরিদ রহমান (বিভিএম)।
এ সময় আরো উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলার নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত (ইউএনও) এস এম আকাশ,আজীজনগড় দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানোয়ার হোসেন।

উপজেল প্রশিক্ষিকা মিতু রায়, উপজেলা প্রশিক্ষক মোঃ এরশাদুজ্জামানসহ বিভিন্ন পদবির আনসার ও ভিডিপি কমান্ডারগণ। উক্ত প্রশিক্ষণ ক্যাম্পে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নির্বাচিত ৬৪ জন পুরুষ ও মহিলা প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। আগামী ১০ দিন ধরে চলা এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের শারীরিক কসরত, শৃঙ্খলা, আইনশৃঙ্খলায় সহায়তা প্রদান, দুর্যোগ ব্যবস্থাপনা এবং বিভিন্ন আর্থসামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের ওপর তাত্ত্বিক ও ব্যাবহারিক প্রশিক্ষণ প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )