1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বোচাগঞ্জে ৩৪ বোতল ভেজাল কীটনাশক জব্দ ব্যবসায়ীকে জরিমানা | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

বোচাগঞ্জে ৩৪ বোতল ভেজাল কীটনাশক জব্দ ব্যবসায়ীকে জরিমানা

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১১ জন দেখেছেন
দিনাজপুরের বোচাগঞ্জে ভেজাল কীটনাশক বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৩৪ বোতল ভেজাল কীটনাশক জব্দ করে ধ্বংস করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে সেতাবগঞ্জ পৌর শহরের মাদরাসা রোডের বড় মসজিদ সংলগ্ন মেসার্স ফয়সাল ট্রেডার্সে অভিযান চালানো হয়। অভিযানে মিমপেক্স কোম্পানির ‘এমিস্কোর’ ব্র্যান্ডের ৩৪ বোতল কীটনাশক ভেজাল হিসেবে শনাক্ত হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স ফয়সাল ট্রেডার্সের স্বত্বাধিকারী ওমর ফারুককে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা ৩৪ বোতল কীটনাশক খোলা মাঠে গর্ত করে পুঁতে ধ্বংস করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কীটনাশক বিক্রি না করার জন্য ব্যবসায়ীকে মৌখিকভাবে সতর্ক করা হয়।
অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বোচাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজিদ তানভীর শোভন।
এ সময় উপজেলা কৃষি বিভাগের সহকারী কৃষি সম্প্রসারণ  কর্মকর্তা দীনেশ চন্দ্র রায় এবং মিমপেক্স কোম্পানির বিক্রয় প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )