1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
তেঁতুলিয়ায় ভোরে ঘন কুয়াশা,অনুভূত হচ্ছে আগাম শীতের আমেজ সর্বনিম্ন তাপমাত্রা২৪.৪ | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

তেঁতুলিয়ায় ভোরে ঘন কুয়াশা,অনুভূত হচ্ছে আগাম শীতের আমেজ সর্বনিম্ন তাপমাত্রা২৪.৪

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ জন দেখেছেন
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সেপ্টেম্বর মাসের শেষভাগেই দেখা মিললো আগাম শীতের আবহ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে যায় উপজেলার বিভিন্ন এলাকা। কুয়াশার তীব্রতার কারণে সড়কে দূরের বস্তু স্পষ্ট দেখা না যাওয়ায় সকালের দিকে হেডলাইট জ্বালিয়ে সতর্কতার সঙ্গে যানবাহন চলাচল করতে দেখা গেছে।
​তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া পর্যবেক্ষক মোহাম্মদ রোকনুজ্জামান জানান,মঙ্গলবার ভোরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস। দিনে তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও ভোরের ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় এলাকায় স্পষ্ট হয়ে উঠছে শীতের আগমনী বার্তা। সাম্প্রতিক সময়ে পঞ্চগড় অঞ্চলে মৌসুমি আবহাওয়ার পরিবর্তনের ফলে ভোরে এমন ঘন কুয়াশা দেখা যাচ্ছে।
​স্থানীয় বাসিন্দারা খন্দকার ইমরান হোসেন জানান, ভোরে ঘন কুয়াশার কারণে কয়েক গজ দূরের পথও দৃশ্যমান ছিল না। হালকা হিমেল বাতাসের কারণে অনেককেই হালকা গরম কাপড় গায়ে জড়িয়ে ঘর থেকে বের হতে দেখা গেছে। স্থানীয় কৃষকরা জানান, ভোরের কুয়াশা ও আবছা আলোর কারণে মাঠে কাজ শুরু করতে কিছুটা বিলম্ব হচ্ছে।
​তবে সকাল বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলো প্রস্ফুটিত হলে ধীরে ধীরে কুয়াশা কেটে স্বাভাবিক পরিবেশ ফিরে আসে। উত্তরের সীমান্তঘেঁষা এ জনপদে সেপ্টেম্বরের শেষে এমন কুয়াশাচ্ছন্ন আবহাওয়া আসন্ন শীত মৌসুমের স্পষ্ট বার্তা দিচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )