শনিবার (২৪অক্টোবর) বিকালে ডোমার প্রেসক্লাবে মেলাপাঙ্গা পশ্চিমপাড়া যুব সমাজ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
আয়োজক কমিটির সভাপতি মো. জাহিদুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, গত শুক্রবার সন্ধ্যায় মেলাপাঙ্গা পশ্চিম পাড়া জামে মসজিদ মাঠে ধর্মীয় মুল্যবোধ, সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে সীরাত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিল চলাকালীন সময়ে স্থানীয় কতিপয় ব্যক্তি হামলা করে দোয়া মাহফিল অনুষ্ঠানটি পন্ড করে দেয়।সেসময় মাহফিলের কয়েকজন অতিথিকে লাঞ্চিত করেন হামলাকারীরা। হামলার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
তিনি সাংবাদিকদের উদ্দ্যেশ্যে বলেন, একটি ধর্মীয় মুল্যবোধের অনুষ্ঠানে হামলার প্রতিবাদ করছি এবং প্রশাসনের কাছে উক্ত ঘটনার বিচার দাবী করছি।