


অত্যান্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করছে আমাদের ‘মিউজিক আলফা’। এ উপলক্ষে বিশ্ব সাহিত্য কেন্দ্রে ১৫ই অক্টোবর সন্ধ্যা ৬টায় থাকছে বিশেষ আয়োজন।
এখানে উপস্থিত থাকবেন নাফ্রিজা শ্যামা (অতিরিক্ত সচিব, সংস্কৃতি মন্ত্রনালয়), আবদুল মুক্তাদির (যুগ্ম সচিব, সংস্কৃতি মন্ত্রনায়),আইন ও বিচার বিভাগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাকেরুল আবেদীন আপেল, জাসাস এর সহ সভাপতি ফরহাদ হোসেন নিয়ন, সংগীত শিল্পী সুজিত মুস্তফা, অন্তর রহমান, সাব্বির জামান, শান শায়েক সহ অনেকে।
মিউজক আলফা বাংলাদেশের বেশ কয়েকজন শিল্পীর সম্বনয়ে গড়ে উঠেছে এখানে আমরা প্রত্যেকে সমানভাবে কাজ করছি।রংপুরের ছেলে সঙ্গীতশিল্পী অন্তর রহমান বলেন এখানে আমরা সকলেই ভালো বাংলা গান যেন মানুষের মাঝে দিতে পারি সেটার জন্য কাজ করব এবং সবাই সমান রেভিনিউ নিব।বাংলা গানকে আরও সমৃদ্ধ ও বিশ্ব দরবারে ছড়িয়ে দিতে আমাদের এ প্ল্যাটফরম কাজ করে যাবে। এ যাত্রায় আমরা সবার সহযোগীতা প্রত্যাশা করছি।