1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
যৌবন ধরে রাখতে কী দিয়ে গোসল করেন অভিনেত্রী? | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

যৌবন ধরে রাখতে কী দিয়ে গোসল করেন অভিনেত্রী?

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ জন দেখেছেন
টালিউড অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রকে দেখলে বোঝাই যায় না জীবন থেকে ৪৫টি বসন্ত চলে গেছে তার। যৌবন ধরে রেখেছেন হাতের মুঠোয়। বয়স বাড়লেও তাঁকে দেখলে এখনও হুমড়ি খেয়ে পড়েন ভক্তরা। সৌন্দার্য ধরে রাখতে কৃত্রিম উপায়ের বদলে ঘরোয়া টোটকাতে ভরসা অভিনেত্রীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে যৌবন ধরে রাখার রহস্য ফাঁস করেছেন।

ত্বকের লাবণ্য ধরে রাখতে সিরামের বদলে রূপাঞ্জনার ভরসা রান্নাঘর। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। কেননা অভিনেত্রী তার চোখের নিচের কালি দূর করেন আলুর খোসা দিয়ে, ধনেপাতা বাটা দিয়ে দাগছোপ তোলেন, পাশাপাশি সপ্তাহে অন্তত এক দিন টক দই, মধু ও কফি মিশিয়ে প্যাক বানিয়ে সেটা মুখে ব্যবহার করেন। গরমের দিনে মুখে বরফ ঘষে ত্বক মসৃণ  রাখার চেষ্টা করেন। এখন হয়তো পরিস্কার বুঝতে পারছেন কেন বলা হয়েছিল রান্নাঘরের ওপর ভরসা রূপাঞ্জনার। ত্বক ঠিক রাখার পাশাপাশি নিজেকে আকর্ষনীয় করে তুলতে ও যৌবন ধরে রাখতে পানির সঙ্গে সামান্য দুধ মিশিয়ে গোসল করেন তিনি।

রূপাঞ্জনার ভাষ্য, ‘রান্নাঘর থেকেই মানুষের জীবনে সমস্ত রসায়ন শুরু হয়। বিজ্ঞান থেকে সংসার, রান্নাঘরই সব। তাই ওই জায়গাটিকে বেশি গুরুত্ব দিই।’

 

শুধু প্রসাধনী নয়, পুষ্টিকর খাদ্যা ও মানসিক প্রশান্তির ওপরও সমান জোর দেন অভিনেত্রী। মাছে-ভাতে বাঙালি রূপাঞ্জনা বিদেশী খাদ্যের চেয়ে সাধারণ ভাত, ডাল ও তরকারিতে বিশ্বাসী। অতিরিক্ত ডায়েট করে নিজের শরীরের সৌন্দর্য হারাতে নারাজ তিনি। অন্যদিকে, মানসিক শান্তি ও ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে গত আট-নয় বছর ধরে নিয়মিত যোগাসন করছেন। শরীর ঠিক রাখতে ভাজাভুজি এড়িয়ে চললেও সপ্তাহে এক দিন ফুচকা ও পছন্দের পাঁঠার মাংসের বিরিয়ানিতে লোভ সংবরণ করেন না তিনি।

 

ছোট পর্দা থেকে শুরু করে চলচ্চিত্রের দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন রূপাঞ্জনা। দীর্ঘ অভিনয় জীবনে ‘জননী’, ‘প্রতিবিম্ব’, ‘ইরাবতীর চুপকথা’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে  গুরুত্বপূর্ণ চরিত্রে প্রশংসিত হয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )