1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
এনবিকেপিএসএস শিক্ষকদের প্রশিক্ষন অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

এনবিকেপিএসএস শিক্ষকদের প্রশিক্ষন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ২৫৩ জন দেখেছেন
শিক্ষকদের প্রশিক্ষন অনুষ্ঠিত

নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রংপুর জেলা শাখার আয়োজনে শিক্ষার গুনগত মান ও উন্নয়ন ও বর্তমান শিক্ষার কারিকুলাম ব্যবস্থা বিষয়ক শিক্ষকদের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার নগরীর উত্তম স্কুল এন্ড কলেজ হলরুমে আয়োজিত শিক্ষকদের দিনব্যাপি উন্নত প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির সভাপতি মোঃ আবু তালেব। প্রধান আলোচক ছিলেন সোসাইটির সহাসচিব ও বিকেইবির চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ আলী, বিশেষ অতিথি ছিলেন সোসাইটির যুগ্ম মহাসচিব ও বিকেইবির সচিব মোঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সচিব হুমায়ুন কবির রিপন, জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল মাবুদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সোসাইটির জেলা শিক্ষা সচিব শফিউল আলম, শিক্ষকদের প্রশিক্ষন প্রদান করেন কুড়িগ্রাম পিটিআই গণিত সহ-ম্যানেজার মোঃ সামসুজ্জামান, রংপুর পিটিআই ইংরেজি প্রশিক্ষক আনছারুল ইসলাম, গণিত প্রশিক্ষক মোঃ আজহার আলী, সঞ্চালনা করেন সোসাইটির জেলা শাখার সচিব মোঃ গোলাম মেহেদী ও সদস্য মোঃ বকুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )