1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ডিমলায় বজ্রপাতে প্রাণ গেল স্বামীর, স্ত্রী আহত | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

ডিমলায় বজ্রপাতে প্রাণ গেল স্বামীর, স্ত্রী আহত

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৪৯ জন দেখেছেন
নীলফামারীর ডিমলায় বজ্রপাতে রবিউল আলম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) গোধূলি বেলায় উপজেলার নাউতারা ইউনিয়নের নিজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এসময় রবিউলের স্ত্রী আরফিনা আক্তার (৩৭) আহত হন।
স্থানীয় সুত্রে জানা যায়,ঘটনার সময় বাড়ির পাশের ক্ষেত থেকে শুকনো ভুট্টার গাছ নিয়ে বাড়ি ফিরছিলেন রবিউল ও তার স্ত্রী।হঠাৎ তীব্র ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়ে রবিউলের শরিরে পরলে তার পিঠ ঝলসে যায়।স্থানীয়রা তাকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।একি ঘটনায় নিহত রবিউলের স্ত্রী আহত হয়ে চিকিৎসা নিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে নাউতারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাফিজুল ইসলাম বাবু বলেন, বজ্রপাতে রবিউল নিহত ও তার স্ত্রী আহত হয়েছেন। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)শওকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )