1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বদলির আদেশের সময়সীমা পেরিয়ে গেলেও  কাউনিয়া ইউএনও কার্যালয়ে বহাল তবিয়তে আকমল  | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

বদলির আদেশের সময়সীমা পেরিয়ে গেলেও  কাউনিয়া ইউএনও কার্যালয়ে বহাল তবিয়তে আকমল 

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৩৭ জন দেখেছেন
রংপুরের কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা আকমল হোসেনের বদলির আদেশ হলেও এক ‘অদৃশ্য শক্তির’ জোরে তিনি নিজ কর্মস্থলেই বহাল রয়েছেন বলে অভিযোগ উঠেছে। নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের কথা থাকলেও তিনি তা করেননি।
​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১ জুন রংপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রমিজ আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে উপ-প্রশাসনিক কর্মকর্তা আকমল হোসেনকে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বদলি করা হয়। আদেশ অনুযায়ী, ৩ জুন অপরাহ্নের (বিকেলের) মধ্যে তাকে বর্তমান কর্মস্থল অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছিল।
​কিন্তু বেঁধে দেওয়া সময়সীমা পার হয়ে গেলেও আকমল হোসেন কাউনিয়া কার্যালয় ছাড়েননি। স্থানীয় ও অফিস সূত্রে জানা গেছে, এক অদৃশ্য মহলের জোরালো তদবির ও খুঁটির জোরে তিনি প্রশাসনিক আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আগের কর্মস্থলেই অবস্থান করছেন। সরকারি আদেশ অমান্য করে তার এভাবে থেকে যাওয়া নিয়ে অফিসের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সচেতন মহলের মধ্যে নানা গুঞ্জন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
প্রশাসনিক আদেশ অমান্য করে কর্মস্থলে অবস্থান করা   বিষয়ে জানতে চাইলে  উপ-প্রশাসনিক কর্মকর্তা আকমল হোসেন জানান, আমার ফাইল রেডি করে দিয়েছি  ইউএনও স্যার   ছাড়পত্র দিলে আমি চলে যাবো, তিনি আরোও  জানান   স্যার আমাকে ছাড়পত্র দিচ্ছে না  জুন মাস ক্লোজিং  তাই এ মাসের শেষে  পর্যন্ত থাকতে বলে।
​এ বিষয়ে জানতে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  পাপিয়া সুলতানার সাথে যোগাযোগ করা হলে তিনি   জানান, তাকে এখনো রিলিজ করা হয়নি, তার হাতে কিছু কাজ আছে কাজ শেষ হলে তাকে রিলিজ দেওয়া হবে, তবে কবে এবং কতদিন পরে রিলিজ দেওয়া হবে তা স্পষ্ট করে বলেননি।
রংপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রমিজ আলমের কাছে বদলি হওয়া কর্মকর্তা কেন এখনো অবমুক্ত হননি বা নতুন কর্মস্থলে যাননি, সে বিষয়ে জানতে চাইলে তিনি জানান বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখতেছি সত্যতা পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
একটি সরকারি আদেশ জারির পরও কীভাবে একজন কর্মকর্তা নির্ধারিত সময়ে অবমুক্ত না হয়ে একই কর্মস্থলে বহাল থাকেন, তা নিয়ে উপজেলার প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )