1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত দুই বন্ধু | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত দুই বন্ধু

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৩৭৫ জন দেখেছেন
সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত
রংপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই বন্ধু নিহত হয়েছেন। রবিবার সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আশরাফুল ইসলাম(৪২) ও গতকাল শনিবার বিকালে নাজমুল ইসলাম(৪২) মারা যান। এর আগে গত মঙ্গলবার রংপুর নগরীর মডার্ণ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন উপজেলার অন্নদানগর ইউনিয়নের পশ্চিম ব্রাহ্মণীকুন্ডা গ্রামের এমদাদুল হক মাস্টারের ছেলে আশরাফুল ইসলাম ও একই ইউনিয়নের নবু পাঠানপাড়া গ্রামের আবু সুফিয়ানের ছেলে নাজমুল ইসলাম। তারা দুজনেই এক সঙ্গে ব্যবসা করতেন।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই বন্ধু মিলে পীরগাছা থেকে ব্যবসায়িক কাজে মোটরসাইকেল যোগে জেলার মিঠাপুকুর উপজেলার শঠিবাড়িতে গিয়েছিলেন। ফেরার পথে রংপুর নগরীর মডার্ণ মোড়ে পৌঁছালে রাত ৯টার দিকে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা লাগে।
এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। হেলমেট ভেঙে মাথায় ঢুকে যায় মোটরসাইকেল আরোহী আশরাফুলের। এসময় পিছনে বসে থাকা নাজমুল ইসলাম মারাত্মকভাবে বুকে আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয় বাসিন্দাদের কয়েকজন তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন থাকার চারদিন পর শনিবার বিকেলে মারা যান নাজমুল ইসলাম। আর আশরাফুল ইসলাম মারা যান রোববার সকালে। শনিবার রাত ১১টায় তার নিজগ্রামে নাজমুলকে দাফন করা হয়। আশরাফুলকে দাফন করা হয় রোববার বাদ যোহর তার গ্রামে।
মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুই বন্ধুর মৃত্যুতে এলাকার সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম ও ইমান আলী তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )