1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গাইবান্ধায় সকালের বাণী পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

গাইবান্ধায় সকালের বাণী পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী

গাইবান্ধা অফিস
  • আপলোডের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৬২০ জন দেখেছেন
সকালের বাণী’র পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী
রংপুর থেকে প্রকাশিত ১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে “দৈনিক সকালের বাণী” পরিবারের সবাইকে অভিনন্দন জানাই। সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। বিগত মেয়াদে দেশে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ব্যাপক সম্প্রসারণের মধ্য দিয়ে তথ্যনির্ভর সমাজ গঠনের পথ এগিয়ে নিচ্ছে সরকার। দেশে গণতন্ত্রের বিকাশ, লালন ও পরিচর্যায় গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য।
সকালের বাণী রংপুরের বিভাগের প্রান্তিক খবরের পাশাপাশি গাইবান্ধা জেলার কৃষি, অর্থনীতি, উন্নয়ন সম্ভাবনা, মানবিক, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিসহ সমাজের অসংহতি তুলে ধরবে। অবহেলীতি মানুষের কথা সমাজের বিভিন্ন ক্রান্তিকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অতীতের ধারাবাহিকতায় সাহসী, বস্তুনিষ্ঠ, গঠনমূলক সংবাদ প্রচারে ও নির্ভীক সাংবাদিকতা চর্চায় “দৈনিক সকালের বাণী”র ভূমিকা প্রশংসার দাবিদার। রংপুর থেকে প্রকাশিত এই পত্রিকায় গাইবান্ধা অফিসের প্রতিনিধি হিসেবে যিনি কাজ করছেন, তিনি এই প্রশংসা অব্যাহত রাখবেন বলে আশা ব্যক্ত করেন বক্তারা।

আজ শুক্রবার বিকেলে এলজিইডির সম্মেলন কক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা তুলে ধরেন আমন্ত্রিত অতিথিরা। দৈনিক সকালের বাণী গাইবান্ধা অফিসের দায়িত্বে কাজ করা শাহাদত হোসেন মিশুকের সভাপতিত্বে বক্তব্য দেন কবি ও ছড়াকার সোহেল রানা, খোলাহাটি ইউপি চেয়ারম্যান মাসুম হক্কানী, বোয়ালী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সাবু, ঘাগোয়া (ভারপ্রাপ্ত) ইউপি চেয়ারম্যান  শফিকুল ইসলাম, বল্লমঝাড় ইউপি চেয়ারম্যান জুলফিকার রহমান, বিআরডিবি কর্মকর্তা ইপিদুল হাসান, বিএনপি নেতা রাসেল মিয়া ও সাদ্দাম হোসেন পবন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রফিকুল ইসলাম। আলোচনা শেষে কেক কেটে পত্রিকাটির উত্ত্বর সাফল্য কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )