1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে জুলাই - আগষ্ট শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে জুলাই – আগষ্ট শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ২০০ জন দেখেছেন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলরুমে ২০২৪ সালের গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম‍্যাজিষ্ট্রেট তাহমিদুল ইসলাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মুনিরুল ইসলাম ,উপজেলা বিএনপির আহবায়ক  কাজি গোলাম মুস্তফা, ভূরুঙ্গামারী সরকারী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আজিজুর রহমান স্বপন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক কাজী নিজাম প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক,কাজী  ইয়াকুব রহমান শ্রাবণ, নয়ন মিয়া ও নাহিদ প্রমূখ।

স্মরণ সভায় বক্তারা বলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার সমন্বিত গণ অভ্যুত্থানে দেশের জনগণ এক নতুন বাংলাদেশ পেয়েছে। জনগণের অভিপ্রায় অনুযায়ী নতুন বাংলাদেশ বিনির্মাণ এখন সকলের দায়িত্ব। গণ অভ্যুত্থানে নতুন একটি অধ্যায় সূচনা হয়েছে। আমরা চাই আধুনিক ও বৈষম্যহীন সমাজ। বাংলাদেশে কোন বৈষম্য থাকতে পারে না। যারা গণ অভ্যুত্থানে জীবন দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, দুঃখ-কষ্ট ভোগ করেছেন এবং যে মায়েরা সন্তান হারিয়েছেন সবারই আত্মত্যাগ সফল হোক। সবাইকে নিয়ে আমরা যেন সুন্দর বাংলাদেশ, সুন্দর সমাজ গড়তে পারি।

সভার শুরুতে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে দাঁড়িয়ে একমিনিট নীরবতা পালন এবং অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।স্মরণসভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা,ইউপি চেয়ারম‍্যান, আহত ও শহীদ পরিবারের সদস্য এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )