


কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঘন কুয়াশায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে ২ বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবগত রাত ৩ টার দিকে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের জয়মনিরহাট শহীদ সামাদ নগর টেকনিক্যাল কলেজের পাশে এই দূর্ঘটনাটি ঘটে।
মৃত ওই দুই বন্ধু হলো উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া মুন্সী পাড়া এলাকার আব্দুল গফুর এর ছেলে রশিদুল ইসলাম (৩৯) ও বলদিয়া ইউনিয়নের আবুল ফজল সরকার এর ছেলে কামাল হোসেন খোকন (৩৯)। নিহত খোকন সোনাহাট স্থলবন্দরের আমদানি- রপ্তানি ব্যবসী ও রশিদুল ধান-চাল ও চাতাল ব্যবসায়ী।
মৃতের স্বজনরা জানান, গতকাল বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) দুই বন্ধু ব্যবসায়ীক কাজে রংপুর মহানগরীতে যান। কাজ শেষে রাতে মোটরসাইকেল যোগে রংপুরে থেকে ভূরুঙ্গামারী আসার পথে রাত তিনটার দিকে উপজেলার জয়মনির হাট ইউনিয়নের শহীদ সামাদ নগর টেকনিক্যাল কলেজের পাশে ঘন কুয়াশায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে এই দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনাস্থলেই মারা যায় রশিদুল ইসলাম। পরে খোকনের আত্ম চিৎকারের ঘুমন্ত এলাকাবাসী এসে হাসপাতালে নেয়ার পথে মারা যায় খোকন।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।