1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
খানসামায় ছয় প্রতিষ্ঠানকে জরিমানা | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

খানসামায় ছয় প্রতিষ্ঠানকে জরিমানা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৪ জন দেখেছেন
দিনাজপুরের খানসামা উপজেলার ৬টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত দিনাজপুর ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মমতাজ বেগমের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খানসামা উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার।

উপজেলার গোয়ালডিহি বাজারের মেসার্স সুমন এন্টারপ্রাইজ ৫ হাজার, ভুল্লারহাটের  মেসার্স আসাদ এন্টারপ্রাইজকে ৮ হাজার, পাকেরহাটের কফিল এন্টারপ্রাইজকে ৩ হাজার, রিয়া ট্রেডার্সকে ৩ হাজার টাকা, মেসার্স সাদিয়া এন্টারপ্রাইজকে ২ হাজার, মেসাস কৃষি সম্ভার ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

দিনাজপুর ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মমতাজ বেগম জানান, মূল্য তালিকা না থাকা, ক্যাশ মেমো, বেবি ফুড ও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক রাখার কারনে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়েছে। আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )