বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় হাকিমপুর মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে জিরো পয়েন্ট থেকে একটি র্যালী বের হয়ে মুহাড়াপাড়া সম্মুখ সমারহে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা মুক্তিযোদ্ধা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা অমিত রায়ের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক জুয়েল হোসেন,উপজেলা ছাত্রদলের ভারপাপ্ত সভাপতি ফরিদ খান, থানার অফিসার ইনচার্জ সুজন মিঞা,মুক্তি যোদ্ধা সাবেক কমান্ডার লিয়াকত আলী, বীরমুক্তিযোদ্ধা শামসুল আলম, মুক্তি যোদ্ধা সন্তান ও প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ।
এসময় বক্তারা বলেন, ১৯৭১ সালের হিলির মুহাড়াপাড়া গ্রামে মিত্রবাহিনীর সাথে হয় প্রচন্ড সম্মুখ যুদ্ধ। সেই যুদ্ধে এখানে শহীদ হয়েছিলেন ৭নং সেক্টরের মুক্তিযোদ্ধাসহ ভারতীয় মিত্র বাহিনীর ৩৪৫ জন মুক্তি সেনা।
আহত হয়েছিলেন আরো ১৪’শ জন। দু’দিনের তোড়ের মুখে পিছু হটতে বাধ্য হয়েছিলো পাক হানাদার বাহিনী। তাদের সাথে গা-ঢাকা দেয় রাজাকার, আলবদর, আলসামস। আজকের এই দিনে আনন্দ উল্লাসে লাল সবুজের পাতাকা উড়ায় এলাকাবাসি।
পরে শহিদদের রুহের মাগফেরাতের জন্য দোয়া খায়ের করা হয়। এবং ১ মিনিট নিরোবতা পালন করা হয়।