1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে সাবেক অধ্যক্ষ মুকুল চৌধুরী আটক | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে সাবেক অধ্যক্ষ মুকুল চৌধুরী আটক

ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৬ জন দেখেছেন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় জামায়াত নেতার করা মামলায় সাবেক অধ‍্যক্ষ মুকুল চৌধুরীকে আটক করেছে পু‌লিশ। আটক ব্যাক্তি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ভূরুঙ্গামারী ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ। মঙ্গলবার.(১০ ডিসেম্বর) রাতে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারীয়া গ্রামের তার নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মুনিরুল ইসলাম বিষয়টির সত‍্যতা নিশ্চিত করে বলেন, গত ৪ আগস্ট ভূরুঙ্গামারীতে বৈষম‌্যবি‌রোধী আন্দোল‌নে হামলার ঘটনায় করা মামলায় তাকে আটক করে বুধবার (১১ ডিসেম্বর) সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )