নিহত ঠিকাদার মোয়াজ্জেম হোসেন রৌমারী সদর ইউনিয়নের রৌমারী বাজার পাড়া বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকার মৃত বখতিয়ার হোসেনের ছেলে ও আটক চালক হান্নান আলী রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নের টাঙ্গালিয়া পাড়া এলাকার সাদেক মন্ডলের ছেলে।
নিহতের ছেলে আশিকুর রহমান বাবু জানান, সকাল সাড়ে ১১টার দিকে রৌমারী বাজার থেকে বাড়ি ফিরছিলেন তাঁর বাবা ঠিকাদার মোয়াজ্জেম হোসেন। এ সময় তাঁকে সামন থেকে ধাক্কায় দেয় ট্রাক। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
কর্তব্যরত চিকিৎসক নাজমুল হক শুভ বলেন, ট্রাকের ধাক্কায় মাথায় আঘাত পেয়েছেন মোয়াজ্জেম হোসেন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
রৌমারী থানার ওসি লুৎফর রহমান বলেন, এ ঘটনায় চালক হান্নান আলীকে ও ট্রাক আটক করা হয়েছে। তবে মামলা প্রক্রিয়াধীন।