1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ডেঙ্গু প্রতিরোধে দেবীগঞ্জে অভিযান | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

ডেঙ্গু প্রতিরোধে দেবীগঞ্জে অভিযান

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১১৯ জন দেখেছেন

ডেঙ্গু ও এডিস মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশার প্রজননস্থল ধ্বংসে বিশেষ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার দুপুরে দেবীগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে এ অভিযান শুরু হয়।

সাম্প্রতিক সময়ে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় পৌর এলাকার বিভিন্ন স্থানে এ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা ব্যানার নিয়ে এলাকায় ঘুরে জনসাধারণকে সচেতন করেন এবং বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। কর্মসূচিতে বক্তারা বলেন, এডিস মশা পরিষ্কার পানিতে জন্মায়।

তাই বাড়ির আশপাশে কোথাও পানি জমে থাকতে দেওয়া যাবে না। ফুলের টব, পরিত্যক্ত টায়ার, পানির ট্যাংকসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক, পৌর ইঞ্জিনিয়ার সাখওয়াত হোসেন, মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার একে ভূঁইয়া, দেবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাহারুল আলম জিন্নাহসহ অন্যান্যরা।
পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। পাশাপাশি নাগরিকদের নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )