1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৪ জন দেখেছেন

দিনাজপুরের খানসামায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তিন দিন যাবৎ অনশন করেছেন বিলকিস আক্তার নামে ২৭ বছর বয়সী এক তরুণী। গত সোমবার সন্ধ্যা থেকে উপজেলার ভেরভেড়ী ইউনিয়নের ফকির পাড়া  গ্রামের প্রেমিক আল কুরাইশি নিরবের বাড়িতে অনশন করছেন তিনি। জানা গেছে, উপজেলার সহজপুর ফকির পাড়া গ্রামের মৃত তসলিম আলীর ছেলে আল কুরাইশি নিরব। প্রেমিক ওই আল কুরাইশি নিররের সাথে নীলফামারীর সদর উপজেলার গড়্গ্রাম ইউনিয়নের মাছপাড়া গ্রামের বিলকিস কে আল কুরাইশি নিরব বিয়ের জন্য দুলাভাই সহ তাকে দেখতে যায়। তবে বিয়ে না হলেও ওই মেয়ের সাথে কথা হয় মোবাইল ফোনে। মাঝে মাঝে ছেলে ও তার দুলাভাই মেয়ের বাড়িতে  খাওয়া দাওয়া সহ দেখা করে আসে।  এইভাবেই সম্পর্ক গড়ায় ভালোবাসায়। বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি সহ গড়ে উঠে দৈহিক সম্পর্ক।

এইদিকে মেয়ে জানায়, ছেলের দুলাভাই তাকে আসতে বলে। গত সোমবার সন্ধ্যা থেকে মেয়ে ছেলের বাড়িতে অনশন করছে। পরে মেয়ের উপস্থিত টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় ছেলের পরিবার। দেখা নেই সেই দুলাভাইয়েও এদিকে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশনের পর থেকেই পলাতক রয়েছে তার পরিবারের সকল সদস্য। এমন ঘটনায় প্রেমিক  বিয়ে না করলে আত্মহত্যার পথ বেছে নেবেন বলে জানান প্রেমিকা। তিনি আরো বলেন, এ অনশনে থাকা অবস্থায় তাকে মানসিকভাবে টর্চার করছে নিরবের লোকজন। এদিকে এমন ঘটনায় আল কুরাইশি নিররের পরিবারের সকল সদস্য পলাতক থাকায় তাদের পরিবারের কারো সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

 তবে এখন পর্যন্ত এই বিষয়টির সমাধান করতে পারে নি স্থানীয় ইউপি চেয়ারম্যান।  ফলে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য  সৃষ্টি হয়েছে।

 

 

ভেড়ভেড়ী ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজুর ইসলাম বাবুল বলেন,  স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে বসেছিলাম মিমাংসা  করা সম্ভব হয়নি। পরে এ বিষয়ে পুলিশ প্রশাসনকে জানিয়েছি খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক বলেন, বিয়ের দাবিতে অনশনের খবর পেয়েছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )