1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহের আভাস | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহের আভাস

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ২১৭ জন দেখেছেন

আগামী ৫ জানুয়ারি পর্যন্ত সারাদেশেই তাপমাত্রা কিছুটা নিম্নমুখী থাকবে। ফলে দেশজুড়েই শীতের প্রকোপ বাড়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে এই কয়েকদিন মধ্যরাত ও ভোর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে। যে কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িক ব্যাহত হতে পারে। আর আগামী ২-৩ দিনের মধ্যে দেশের উত্তরাঞ্চলে একটি শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনাও রয়েছে। এর আগ পর্যন্ত উত্তরাঞ্চলে সূর্যের দেখা পাওয়া দুরূহ হবে।

বুধবার (১ জানুয়ারি) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আজ দেশজুড়েই ঘন কুয়াশা রয়েছে। এ অবস্থায় ঢাকায় আজ দুপুরের কাছাকাছি সময়ে সূর্যের দেখা পাওয়া গেলেও উত্তরাঞ্চলে সূর্যের দেখা পাওয়া দুরূহ হয়ে যাবে। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত সারাদেশেই তাপমাত্রা কিছুটা কম থাকার সম্ভাবনা রয়েছে। এতে শীতের প্রকোপও বাড়বে। এই সময়ের মধ্যে ঢাকায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। তবে দেশের উত্তরাঞ্চলে আগামী ২-৩ দিনের মধ্যে একটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে শীতের অনুভূতি বাড়তে পারে।

 

 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে শীতের অনুভূতি বাড়তে পারে।

এছাড়া আগামী পাঁচদিনের মধ্যে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )