1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সারাদেশে শীতার্তদের কম্বল দিতে ৩৪ কোটি টাকা বরাদ্দ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

সারাদেশে শীতার্তদের কম্বল দিতে ৩৪ কোটি টাকা বরাদ্দ

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ১৬৭ জন দেখেছেন

চলমান শীত মোকাবিলায় শীতার্ত ও দুঃস্থদের মধ্যে বিতরণের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল এবং ত্রাণ মন্ত্রণালয় থেকে ৬ লাখ ৭৯ হাজার পিস কম্বল কিনতে ৩৩ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আট বিভাগের ৬৪ জেলার সব উপজেলা ও পৌরসভার জন্য এই বরাদ্দ থাকবে।

 

 

শুক্রবার (০৩ জানুয়ারি) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান শীত মোকাবিলায় শীতার্ত ও দুঃস্থদের মাঝে বিতরণের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে ছয় লাখ ৭৯ হাজার পিস কম্বল এবং আট বিভাগের ৬৪টি জেলার ৪৯৫টি উপজেলা ও সকল পৌরসভার জন্য কম্বল কিনতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ৩৩ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

 

 

এতে আরও বলা হয়, প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত কম্বল যথাযথভাবে বিতরণ এবং মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত টাকা দ্বারা কম্বল কেনার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল আর্থিক বিধি-বিধান যথাযথভাবে প্রতিপালন করে জেলা প্রশাসকদের অধীন উপজেলা নির্বাহী অফিসাররা ইতোমধ্যে জরুরিভিত্তিতে কম্বল কিনে দুঃস্থদের মাঝে বিতরণ করেছেন।

 

 

মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়, শীতের শুরুতেই দেশের উত্তরাঞ্চলের ১৪টি জেলায় শীতার্তদের মাঝে ১৫ হাজার ২৫০ পিস কম্বল বিতরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )