1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দাবানলে হলিউড স্টারের মৃত্যু | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

দাবানলে হলিউড স্টারের মৃত্যু

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১৫৩ জন দেখেছেন

প্রায় একসপ্তাহ ধরে দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস। দাবানলের আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে এ শহরের স্থানীয় লাখো মানুষ। বাদ যায়নি রুপালি পর্দার তারকারাও। ছোট পর্দা থেকে বড় পর্দা।

অস্ট্রেলিয় বংশোদ্ভূত স্কাইজ খবরের শিরোনামে উঠে আসেন ১৯৯৮ সালে প্রচারিত ব্রিটিশ ধারাবাহিক কিডি ক্যাপারের মাধ্যমে। মা শেলী জানিয়েছেন, অনেক চেষ্টা করেও তিনি ছেলেকে বাঁচাতে পারেননি। সোশ্যাল মিডিয়ায় শেলী লিখেছেন, ‘বুক ভেঙে যাচ্ছে। আমার জন্য ও একটা উপহার ছিল।’

তিনি বলেন, অনেক চেষ্টা করেছিলাম বাড়ির আগুন নেভাতে। কিন্তু পানি দেওয়ার সময়ে দেখা গেল পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। ওর ঘরের ছাদে পানি দিতে পারিনি কারণ কোনও পাইপে পানি আসছিল না। এমনকি দমকল কর্মীদের কাছেও কোনও পানি ছিল না। প্রসঙ্গত, ভয়াবহ এ দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। প্রাণহানির সংখ্যাটি নিশ্চিত করেছে লস অ্যাঞ্জেলস কাউন্টির চিকিৎসা পর্যবেক্ষকরা। তারা বলেছেন, হতাহতদের ঘটনার তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )