1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পার্বতীপুরে সিয়ামের উদ্যোগে এক হাজার শীতবস্ত্র বিতরন | দৈনিক সকালের বাণী
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

পার্বতীপুরে সিয়ামের উদ্যোগে এক হাজার শীতবস্ত্র বিতরন

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর)
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১৭৯ জন দেখেছেন

পার্বতীপুরে অভাবগ্রস্ত শীতার্ত মানুষের মাঝে পার্বতীপুর উপজেলা ব্যাটারি চালিত রিক্সাও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান সিয়াম এর ব্যক্তি উদ্যোগে পৌর সভার ৯টি ওয়ার্ডে এক হাজার কম্বল বিতরন করেছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় পার্বতীপুর আদর্শ ডিগ্রী কলেজ মাঠে এসব কম্বল বিতরন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পার্বতীপুর পৌর মেয়র আলহাজ¦ এ জেড এম মেনহাজুল হক।

 

এ সময় পার্বতীপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পার্বতীপুর আদর্শ ডিগ্রী কলেজ অধ্যক্ষ মো: মোখলেছুর রহমান, পৌর বিএনপির সাধারন সম্পাদক আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান চাঁদ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল মারুফ স্বপন, পৌর যুব দলের আহবায়ক রবিউল ইসলাম বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও বিশিষ্ট ঠিকাদার মো: হান্নান আশরাফী প্রিন্স, সদস্য শরিফুল ইসলাম বাবু ও মো. জাহাঙ্গীর আলমসহ অন্য সদস্যরাও উপস্থিত ছিলন।

 

 

অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক পার্বতীপুর পৌর মেয়র আলহাজ¦ এ জেড এম মেনহাজুল হক বলেন- পৌর সভার ৯টি ওয়ার্ডে শীতার্ত মানুষের মাঝে উদীয়মান তরুণ নেতা নিজ উদ্যোগ আজকের এই কম্বল বিতরন এটা মানবিক কাজ। সমাজের সবাইকে এধরনের কাজে এগিয়ে আসার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )