1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
লালমনিরহাটে ড. মিজানুর রহমান আজহারীর আগমনে উৎসবমুখর পরিবেশে প্রস্তুতি  | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

লালমনিরহাটে ড. মিজানুর রহমান আজহারীর আগমনে উৎসবমুখর পরিবেশে প্রস্তুতি 

সদর( লালমনিরহাট) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ২৪৬ জন দেখেছেন
লালমনিরহাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। আগামী শনিবার (১৮ জানুয়ারি) মাহফিলে অংশ নিতে লালমনিরহাটে আসছেন জনপ্রিয় ইসলামি বক্তা ও গবেষক ড. মিজানুর রহমান আজহারী। এই মাহফিলকে ঘিরে লালমনিরহাটের ধর্মপ্রাণ মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
প্রস্তুত চারটি মাঠ, ১০-১২ লাখ মানুষের জনসমাগমের আশা করছেন আয়োজকরা। এজন্য সোহরাওয়ার্দী মাঠে মূল মঞ্চ ছাড়াও কালেক্টরেট মাঠ, পিসি স্কুল মাঠ এবং জেলা স্টেডিয়াম মাঠ নারীদের জন্য প্রস্তুত করা হয়েছে। প্রতিটি মাঠে থাকবে প্রজেক্টরের মাধ্যমে বক্তব্য দেখার ব্যবস্থা।
মাহফিলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। আনসার, পুলিশ, র‌্যাব এবং সেনাবাহিনীর পাশাপাশি আয়োজকদের পাঁচ হাজার স্বেচ্ছাসেবক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে। মাঠে প্রবেশের সময় তল্লাশির ব্যবস্থা রাখা হয়েছে। নারীদের দামি অলংকার না পরার অনুরোধ জানানো হয়েছে।
মাহফিলের সভাপতি আব্দুল হাকিম জানিয়েছেন, সফল আয়োজনের জন্য প্রস্তুতি প্রায় সম্পন্ন। জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। লালমনিরহাটের পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, “সকল ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হবে মাহফিল এলাকা। সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও মাঠে থাকবে।”
ড. মিজানুর রহমান আজহারীর এই মাহফিল দেশের ধর্মপ্রাণ মানুষের কাছে একটি ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )