1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফের মার্কিন নিষেধাজ্ঞার কবলে রাশিয়া | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

ফের মার্কিন নিষেধাজ্ঞার কবলে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ১৪২ জন দেখেছেন

নতুন করে মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়েছে রাশিয়ার সরকারি সংস্থা ও কোম্পানিগুলো। মার্কিন এই নিষেধাজ্ঞার তালিকায় আছে রাশিয়ান ফেডারেল সার্ভিস ফর মিলিটারি-টেকনিক্যাল কোঅপারেশনও। নতুন এ নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে বুধবার (১৫ জানুয়ারি) মার্কিন অর্থ বিভাগ তাদের ওয়েবসাইটে এ সংক্রান্ত এক বিবৃতি প্রকাশ করেছে। খবর তাসের।

ট্যাকটিক্যাল মিসাইল করপোরেশন, বার্নাল্ট্রান্সম্যাশ, মোটোভিলিখা প্ল্যান্ট এবং ভোন্টর্গ কোম্পানিকেও নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হয়েছে। এছাড়াও রাশিয়া, তুরস্ক এবং জার্মানির ১৬ জন নাগরিকের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ বিভাগ।

 

 

এর আগে গত ১১ জানুয়ারি জ্বালানি থেকে আয় কমাতে রুশ জ্বালানি খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। গ্যাজপ্রোম নেফ্টকেও নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত করে বাইডেন প্রশাসন।

১৮০টিরও বেশি জাহাজের পাশাপাশি রাশিয়ান তেল কোম্পানি গ্যাজপ্রোম নেফ্ট ও সারগুটনেফতেগাসকে নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু করে মার্কিন অর্থ বিভাগ। মূলত জ্বালানি থেকে রাশিয়ার আয় কমাতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। রুশ ওই দুই কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্যও।

বলা হয়েছে, জ্বালানির আয় থেকে ইউক্রেন যুদ্ধে সুবিধা পাচ্ছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আর মাত্র হাতে গোনা কয়েকদিন হোয়াইট হাউজে আছেন জো বাইডেন। তার সময়ে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে ঠেকেছে। ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রাশিয়ার ওপর একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন বাইডেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )