


দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নে জাতীয়তাবাদী কৃষক দলের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। মো. এনামুল হক সভাপতি ও মোঃ মতিউর রহমান সাধারন সম্পাদক ও মো. মনোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক করে এ কমিটির অনুমোদন করা হয়। শুক্রবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল পার্বতীপুর উপজেলা কৃষক দলের সভাপতি আবু বক্কর সিদ্দিক ও সাধারন সম্পাদক মোকছেদুল রহমান স্বাক্ষরিত সংবাদে এ তথ্য জানানো হয়েছে।
কমিটির অন্যরা হলেন-সহ-সভাপতি সাব্বির হোসেন জুয়েল, মো. রফিকুল ইসলাম, আশিষ কুমার বিশ্বাস, যুগ্ম সম্পাদক এনামুল হক, মাহাফুজুর রহমান লিখন, ইছাহাক আলি, সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, প্রচার সম্পাদক আনসার আলী, সহ-প্রচার সম্পাদক
আতোয়ার, দপ্তর সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সহ-দপ্তর সম্পাদক রাজ্জাক আলি, অর্থ সম্পাদক খোরশেদ আলম সুজন, যোগাযোগ বিষয়ক সম্পাদক বাবুল সরকার, সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক আদর আলী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. মোশারফ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জুয়েল রানা, কৃষি পণ্য পরিবহন বিষয়ক সম্পাদক নাজমুল হোসেন, সহ-কৃষি পণ্য পরিবহন বিষয়ক সম্পাদক মজিবর রহমান ও ধর্ম ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান।
নবগঠিত মন্মথপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. এনামুল হক বলেন, সর্বক্ষেত্রে দলের নির্দেশনা মেনে সংগঠনকে গতিশীল রাখতে কাজ করব। পার্বতীপুর উপজেলা কৃষকদলের নেতৃবৃন্দ আমাদের ওপর যে দায়িত্ব অর্পণ করেছেন-আমরা সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত সেই দায়িত্ব পালন করে কৃষক দলকে আরও এগিয়ে নিয়ে যাব।