1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হোয়াইট হাউসে ট্রাম্পকে স্বাগত জানালেন বাইডেন | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

হোয়াইট হাউসে ট্রাম্পকে স্বাগত জানালেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ২২৮ জন দেখেছেন

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে স্বাগত জানিয়েছেন। শপথ নেওয়ার আগে বাইডেনের সঙ্গে সৌজন্য স্বাক্ষাৎ করতে স্ত্রী মেলানিয়াকে নিয়ে হোয়াইট হাউসে যান ট্রাম্প। ওই সময় বাইডেনের সঙ্গে তার স্ত্রী জিল বাইডেনও ছিলেন। বাইডেন ট্রাম্পকে বলেন, ‘বাড়িতে আপনাকে স্বাগতম’। দরজায় অল্প কথা বলে তারা চারজনই হোয়াইট হাউসের ভেতর প্রবেশ করেন।

আজ সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। মার্কিন মসনদে তার এই ফেরা বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতে বড় পরিবর্তন আনতে পারে।

ধারণা করা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পরই তার ঘোষিত ‘আমেরিকা ফার্স্ট’ মূলনীতি বাস্তবায়ন শুরু করবেন। ট্রাম্পের এই এজেন্ডা মার্কিন পররাষ্ট্রনীতির খুঁটিনাটি তো পরিবর্তন করবেই। পাশাপাশি এর ফলে আমেরিকার সীমানার বাইরে বসবাস করা কোটি মানুষের জীবনও ব্যাপকভাবে প্রভাবিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )