


দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনিতে অগ্নি কান্ডের ঘটনায় মুন্না আজিজ বাবু (৪৮) নামে এক কর্মচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার খনির আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। বাবু খনির মার্কেটিং বিভাগে দায়িত্ব কর্মরত ছিলেন। নিহত মুন্না আজিজ বাবু জয়পুরহাট জেলার সদর উপজেলার খঞ্জনপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
শ্রমিকরা খনি অভ্যন্তরে শ্রমিকদের জন্য নির্ধারিত আবাসিক ভবনের ২০৫নং রুম থেকে ধোঁয়া বের হতে দেখতে পায়। রুমের বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়। দরজা ভেঙ্গে খনি শ্রমিক মুন্না আজিজ বাবু (৪৮) কে উদ্ধার ফূলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
তবে, এখন পর্যন্ত অগ্নিকান্ডের সূত্রপাতের সঠিক কারণ জানা যায়নি। ধারনা করা হচ্ছে প্রাথমিকভাবে সিগারেটের আগুন থেকে অগ্নিকান্ড ঘটতে পারে। পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি তদন্ত কেন্দ্রের (আইসি) মো: মতিয়ার রহমান বলেন, ধারনা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে এ অগ্নিকান্ডে সুত্রপাত হতে পারে। বেলা দুই টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।