1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
মিমির জীবনে নতুন মানুষ | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

মিমির জীবনে নতুন মানুষ

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১৭৩ জন দেখেছেন

ওপার বাংলার ব্যস্ততম নায়িকা মিমি চক্রবর্তী। ভক্ত-অনুরাগীদের কাছে দুষ্টু কোকিল নামেও পরিচিত তিনি। সঙ্গে নায়িকাকে নিয়ে অনুরাগীদের চর্চাও কম নয়। বিশেষ করে তার ব্যক্তিগত জীবন কিংবা প্রেম নিয়ে।

কিন্তু প্রেম প্রসঙ্গে বরাবরের মতোই চুপচাপ মিমি। একটা সময় তার প্রেম জীবন নিয়ে চর্চা হয়েছে বিস্তর। তবে, গত কয়েক বছর ধরেই নায়িকা নিজেকে ‘সিঙ্গেল’ বলে এসেছেন। কিন্তু এবার নায়িকা ছুটি কাটাতে গিয়ে প্রেমের ইঙ্গিত দিয়ে দিলেন অনেকটাই। সেটি নিয়ে আবার সন্দেহও প্রকাশ করেছেন তার অভিনেত্রী বান্ধবী পার্ণো মিত্র।

 

এমনিতেই বিভিন্ন সময় একাকী ভ্রমণে যান মিমি। যেখানে যান, সেখানকার ছবি নিজের সামাজিক মাধ্যমের পাতায় ভাগ করে নেন নায়িকা।  এবার মিমি গিয়েছিলেন এক সমুদ্রের পাড়ে। সেখান থেকে একগুচ্ছ ছবি ভাগ করে নেন অনুরাগীদের মাঝে। তিনি যে এই ছুটি খুব উপভোগ করছেন, সেটাও বুঝিয়ে দিয়েছেন। এছাড়াও নানা ভঙ্গিতেও পোজ দেন, ছবি তোলেন।

কিন্তু, কে তুলে দিল এমন সব সুন্দর ছবি? যদিও ছবি সৌজন্যে কারও নাম লেখেননি নায়িকা, শুধু ব্যবহার করেছেন একটি লাল হৃদয়ের চিহ্ন। আর তা নিয়ে নানান প্রশ্ন আটতে থাকে নেটিজেনদের মনে।

সেই পোস্টটি নজর কাড়ে তার অভিনেত্রী বান্ধবী পার্ণো মিত্রের। সেখানে তিনি এমন মন্তব্য করেন যেন মিমি কোনো নতুন মানুষের পাল্লায় পড়েছেন! পার্ণো মন্তব্য ঘরে লেখেন, ‘কৃতজ্ঞতা স্বীকার হৃদয়ের চিহ্ন? হুমম!’ যদিও পার্ণোকে পালটা উত্তর দেননি মিমি।

তবে এও শোনা যাচ্ছে নায়িকা প্রেমে পড়ছেন; সম্ভবত তার সঙ্গেই ছুটি কাটাতে গেছেন নায়িকা। কে সেই ব্যক্তি, তা নিয়ে চর্চা শুরু হয়েছে। টালিউডের অন্দরে গুঞ্জন, যেই হোক, মিমির ভালোবাসার সেই মানুষটি চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত নন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )