প্রত্যক্ষদর্শীরা জানান, পীরগাছা থেকে রংপুরগামী ওয়ালটন কোম্পানির একটি পিকআপ ভ্যান দ্রুতগতিতে এসে আনোয়ারা বেগমকে ধাক্কা দেয়। তিনি সড়কের পাশে তার স্বামীর সঙ্গে হাঁটছিলেন। ধাক্কা লাগার পর তিনি প্রায় ১০ ফুট দূরে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আনোয়ারার নাতি মোবারক কাবির জানান, তার নানী শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে চিকিৎসা শেষে মাহিগঞ্জ থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যেই এই দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনার পর এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।